বিচার বিভাগ স্বাধীন দেখেই খালেদার এতো ভয়: নাসিম

 
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশে বিচার বিভাগ আজ স্বাধীন দেখেই খালেদা জিয়া বা নেতাকর্মীর এতো ভয়। বিচার বিভাগের ওপর আওয়ামী লীগ সরকারের কোন নিয়ন্ত্রণ বা খবরদারি নেই। বিচার বিভাগ তার আইনে দোষীকে শাস্তি দিবে, নিরাপরাধকে মুক্ত করবে। সেখানে আমাদের কোন নিয়ন্ত্রণ নেই। বিএনপি বিচার বিভাগকে যেমন ভয় করে, তেমন জনগণের রায়কেও ভয় করে। আগামীতে পরাজয় জেনেই নির্বাচনে আসতে এতো সংশয়। রায় যাই হোক, বিএনপি আবারো আগের মতো জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাস করার চেষ্টা করলে, এবার তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে জনগণ।
 
তিনি শনিবার দুপুরে তার নিজ নির্বাচনী এলাকা কাজিপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব বলেন।
 
সমাবেশে পাউবো রাজশাহীর প্রধান প্রকৌশলী মহম্মদ আলী, বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম পিইঞ্জ, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী, আব্দুস সামাদ তালুকদার, রফিকুল ইসলাম হীরা, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ তারিন প্রমুখ বক্তব্য রাখেন। 
 
ইত্তেফাক/আরকেজি