বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ৩টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেরোবিসাসের সভাপতি এইচএম নুর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান।
মতবিনিময় শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে একটি বার্ষিক স্মরণিকা (নির্ভীক) উপহার দেয়া হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে।
ইত্তেফাক/আরকেজি