‘ক্ষুব্ধ’ মেলানিয়া হোয়াইট হাউসে ফিরেছেন

 
সুইজারল্যান্ডের দোভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। কিন্তু তিনি ট্রাম্পের সঙ্গে যাননি। তিনি বরং ফ্লোরিডায় যান অবকাশ যাপনে। তিনি এজন্য ব্যস্ততাকে অজুহাত হিসেবে দেখান। অবকাশ যাপনের ২৮ ঘণ্টা পর হোয়াইট হাউসে ফেরেন মেলানিয়া ট্রাম্প। খবর ডেইলি মেইলের
 
ফ্লোরিডার পাম বিচে ২৮ ঘন্টা সময় কাটান মেলানিয়া। জানা গেছে, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পর্নোতারকা স্টিফেনি ক্লিফোর্ডের সঙ্গে শারীরিক সম্পর্কের খবর বের হওয়ার পর ট্রাম্পের কাছ থেকে দূরে থাকছেন মেলানিয়া। ওই পর্নোতারকা পর্নো জগতে ‘স্টর্মি ড্যানিয়েলস’ নামে পরিচিত। শারীরিক সম্পর্কের কথা গোপন রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী ড্যানিয়েলসে ১ লাখ ৩০ হাজার ডলার দেন বলেও সংবাদ মাধ্যম জানিয়েছে।
 
বৃহস্পতিবার সকালে হলোকাস্ট জাদুঘরে যান মেলানিয়া। ওই দিনই ফ্লোরিডার রিসোট মার্গ-আ- লাগোতে যান তিনি। এর আগে পর্নো তারকার সঙ্গে সম্পর্কের কথা জানার পর মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে ওয়াশিংটনের একটি বিলাসবহুল হোটেলে গিয়েছিলেন।
 
একটি সূত্র জানিয়েছে, মেলানিয়া চলতি মাসে সপ্তাহে তিন থেকে চারদিন হোয়াইট হাউসের বাইরে থেকেছেন। এমনকি তিনি নিউ ইয়র্কেও গিয়েছিলেন। ওয়াল স্ট্রিট জার্নালে ট্রাম্প-পর্নোতারকা শারীরিক সম্পর্কের খবর বের হওয়ার পরই ক্ষুব্ধ হন মেলানিয়া ট্রাম্প।
 
ইত্তেফাক/মোস্তাফিজ