দাদা ভাইয়ের জন্ম না হলে শিবচরের এত উন্নয়ন হতো না: চিফ হুইপ লিটন চৌধুরী

জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ এত উন্নত হতো না তেমনি ইলিয়াছ আহমেদ চৌধুরীর (দাদাভাই) জন্ম না হলে শিবচরে এত উন্নয়ন সম্ভব হতো না।’

শনিবার দুপুরে শিবচর উপজেলার শেখপুর বাজারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন। 

এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে তিনি শিবচর উপজেলা পরিষদের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন। 

আরও পড়ুনঃ মানিকগঞ্জে এলইজিডির ভাঙ্গা রাস্তায় চলাচলে ভোগান্তিতে ১২ গ্রামের মানুষ

বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাদবরচর জিএম টাওয়ার মার্কেটের শুভ উদ্বোধন করেন। এ সময় মার্কেটের মালিক গোলাম মোস্তফা, গোলাম সরোয়ার, গোলাম কবির উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু