আড়াইহাজারে অপহরণ মামলার আসামি গ্রেফতার

 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শাহীন (২৫) নামের এক অপহরণ মামলার আসামি গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার আগুয়ানদী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই গ্রামের জিলানীর ছেলে।
 
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ১৫ দিন আগে উপজেলার আগুয়ানদী থেকে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ করে শাহীন ও তার সহযোগিতারা। এই ঘটনায় তার বাবা হাকিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দুই দিন পর অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।তবে আসামি শাহীনকে গ্রেফতার করতে পারেনি। 
 
রবিবার অপহরণকারী আসামি বাড়িতে আসলে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশ সোর্পদ করে। 
 
ইত্তেফাক/কেকে