দীপিকার বিয়েতে দাওয়াত পাবেন না ক্যাটরিনা

রণবীর-দীপিকার বিয়ে নিয়ে বলিউডে প্রায় প্রতিদিনই কথা শোনা যায়। সম্প্রতি শোনা যাচ্ছিল, জন্মদিনে রণবীরের সঙ্গে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়েই বাগদান পর্ব নাকি দীপিকা সেরেই ফেলেছেন। তবে দীপিকা বললেন, তাদের বাগদান এখনও হয়নি।
 
তবে বাগদান না হলেও বলিউডের বাজিরাও ও মাস্তানির বিয়ের কথাবার্তা যে এগিয়ে চলছে সেটা অনুমান করাই যায়। শোনা যায়, রণবীরের বাবা-মা নাকি তাদের হবু বৌমা দীপিকাকে সব্যসাচীর ডিজাইন করা শাড়ি ও হীরার গয়না উপহার দিয়েছে।
 
সে যাই হোক সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোতে এসে নিজের বিয়ে নিয়ে একটি বিষয় পরিস্কার করেন বলিউডের ডিম্পল গার্ল। আর সেটা হলো বিয়েতে আমন্ত্রিতদের লিস্ট। দীপিকাকে নেহা প্রশ্ন করেন, বিয়েতে তিনি ক্যটরিনা কাইফকে আমন্ত্রণ জানাবেন কিনা? দীপিকা উত্তর দেন, না।
 
প্রসঙ্গত, দীপিকার সঙ্গে ক্যাটের সম্পর্ক যে মোটেও ভালো নয়, এখবর বলিউডের প্রায় সবাই জানেন। শোনা যায় ক্যাটরিনা আসাতেই নাকি দীপিকা-রণবীর কাপুরের সম্পর্ক ভেঙেছিল। আর তারপর থেকেই দিপ্পি-ক্যাটের সম্পর্কে চির ধরে। যদিও পরবর্তীকালে ক্যাটরিনার সঙ্গেও ব্রেকআপ হয়ে যায় রণবীর কাপুরের।
 
ইত্তেফাক/ রেজা