ভারতে কলেজশিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অভিযোগ

 
ভারতের কেরালা প্রদেশের আলাপ্পুঝার একটি কলেজে উত্তর ভারত থেকে আসা শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে। আলাপ্পুঝার কুট্টানাড়ের কোচিন ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের একদল শিক্ষার্থী এই অভিযোগ করেছেন। 
 
তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে উত্তর ভারতীয় শিক্ষার্থীদের গরুর মাংস দেয়া হয়। এ ব্যাপারে ওই শিক্ষার্থীরা আলাপ্পুঝার জেলা শাসকের কাছে কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে শনিবার চিঠি দিয়েছে। 
 
অভিযোগকারী এক শিক্ষার্থী জানান, এভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় অনেকেই ভেঙে পড়েছে। লজ্জায় তারা বাবা-মাকে সব ঘটনা জানাতে পারেননি।
 
জেলাশাসকের কাছে লেখা চিঠিতে ওই তারা আরো অভিযোগ করেন, কোচিন ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যক্ষ তাদের সরস্বতি পুজা করতে বাধা দিয়েছিলেন। এ ঘটনায় ওই দিন কেরালায় বনধ ডাকা হয়েছিল।
 
ইত্তেফাক/ইউবি