যশোরের চৌগাছায় প্রেমিক প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এঘটনায় রবিবার মামলা হয়েছে।
জানা গেছে, উপজেলার বল্লপুর গ্রামের মুনতাজ আলীর মেয়ে আদুরী খাতনের (১৫) সাথে মাকাপুুুর গ্রামের মুতজনু মৃধার ছেলে আলামিন (২৫) প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায় তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতে রাজি ছিলনা উভয়ের পরিবার।
শুক্রবার সন্ধ্যায় মাকাপুর বল্লভপুর মাধ্যামিক বিদ্যালয়ের পাশে পেয়ারা বাগানের মধ্যে তাদের পড়ে থাকতে দেখে প্রথমে চৌগাছা হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। অবস্থার অবনতি হলে রাতেই যশোর সদর হাসপাতালে নেয়া হয়। শনিবার সন্ধ্যায় আলামিন এবং রাত সাড়ে ১১টার সময় আদুরী মারা যায়। রবিবার সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ।
বল্লভপুর গ্রামের ইউপি সদস্য সাইফুল ইসলাম ও চৌগাছা থানার ওসি খন্দকার শামিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। যশোর সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। উল্লেখ্য, আদুরী বল্লভপুর মাকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
ইত্তেফাক/আরকেজি