আখেরি মোনাজাতে শেষ হলো চট্টগ্রামের আঞ্চলিক ইজতেমা

বিশ্ববাসীর শান্তি ও সমগ্র মুসলিম জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল তাবলীগ জামাতের তিন দিনব্যাপী চট্টগ্রামের আঞ্চলিক ইজতেমা। 
 
রবিবার সকালে আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত ছিল পুরো ইজতেমা ময়দান চট্টগ্রামের হাটহাজারী চারিয়া এলাকা। আগত মুসল্লিদের পাশাপাশি গন্যমান ব্যক্তি আখেরি মোনাজাতে  শরিক হন। ভোরেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা মাঠে। মাঠ ছড়িয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে যায়। আখেরি মোনাজাতের পূর্বে সকাল ৮টায় হেদায়েতি বয়ান করেন ইঞ্জিনিয়ার মো. সিরাজ। 
 
শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে শুরু হয় আঞ্চলিক এ ইজতেমা। এবার ইজতেমায় সৌদি আরব, ওমান, চীন, সুইডেন, ইন্দোনেশিয়া, জর্ডান, মিসর, আলজেরিয়া, দুবাই, কাতারসহ বিভিন্ন দেশের মোট ১৭০ জন বিদেশি মেহমান  এসেছেন।  
 
ইত্তেফাক/ইউবি