রাউজানে পাহাড় কাটার দায়ে একজনকে আটক ও এক্সক্যাভেটর জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। ২৮ জানুয়ারি, রবিবার সন্ধ্যা ৬টায় উপজেলার হলদিয়া ইউনিয়নে বৃন্দাবন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা।
এই ঘটনা সত্যতা নিশ্চিত করে শামীম হোসেন রেজা দৈনিক ইত্তেফাককে জানান, পাহাড় কাটার দায়ে শাহাজাহান (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে, সাথে পাহাড় কাটার এক্সক্যাভেটর জব্দ করা হয়। শাহজাহান একজন পাহাড় কাটার ঠিকাদার। সে পাহাড়ের মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করেন। পরিবেশ রক্ষায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
জানা যায়, মাটি কাটা পাহাড়টি দুদকের মহাপরিচালক মুনির চৌধুরীর পারিবারিক সম্পত্তি।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রাত ১০ উপজেলার হলদিয়া ইউনিয়নের জনিপাথর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাহাড় কাটার দায়ে দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়।
ইত্তেফাক/নূহু