কুষ্টিয়ার মিরপুরে বিচারপতি রাধাবিনোদ পালের ১৩২তম জন্মদিন পালিত

২৭ জানুয়ারী  ছিল আন্তর্জাতিক আদালতের বিচারপতি ড. রাধাবিনোদ পালের ১৩২তম জন্মদিন। এ উপলক্ষে বিচারপতির বাস্তুভিটা কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহে নানা কর্মসুচীর মধ্য দিয়ে তাঁর জন্মদিন পালন করা হয়। আয়োজনে ছিল তাঁর নামের প্রতিষ্ঠান 'বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুল'। দিবসের কার্যসুচীর আলোচনা সভা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিয়াত আলী লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালন ডেইরী ফার্ম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার রোটারিয়ান আনোয়ারুল হক মোল্লা।
অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে প্রয়াত বিচারপতিকে স্মরণ করার মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মু্ক্তিযোদ্ধা মকবুল হোসেন বিশ্বাস, মুক্তিযোদ্ধা মারফত আলী, কেএম আইডিয়াল কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম, কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জালাল উদ্দিন, সমাজ সেবক গোলাম মোস্তফা, ওসমান গনি, সদরপুর ইউপি সদস্য জহরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীযুবলীগ সদরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, বাজার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ কিসমত আলী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, সুন্নত আলী, সাইদুল ইসলাম, শিক্ষক রিজিয়া খাতুন, আলমগীর হোসেন, শেফালী খাতুন, জসিম উদ্দিন, তানিয়া আক্তার, হাসিয়ারা খাতুন, মুক্তিযোদ্ধা হাইবাত আলী, আকুব্বর মন্ডল, লালন মন্ডল, মাহির আসিফ, হাশেম আলী, আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রফিকুল ইসলাম।

ইত্তেফাক/নূহু