রঙ্গরস

আড্ডা শেষে বিদায় নেবার মুহূর্তে দুই বন্ধু—

—দোস্ত আসি...আভোঁয়া!

—এর মানে কী?

—ফ্রেঞ্চ ভাষায় এর মানে হচ্ছে বিদায়।

—ও আচ্ছা, আমিও আসি...ধুতুরার বিষ!

—মানে?

—যে কোনো ভাষাতেই এর মানেও বিদায়!

 

 

 

 

এক মোটা লোককে প্লাটফর্ম ধরে ট্রেনের পেছন পেছন দৌড়াতে দেখে অন্য এক লোক বিদ্রূপের স্বরে জিজ্ঞেস করল—কী হে ভায়া, ট্রেন ধরার চেষ্টা করছেন?

জি না, ধাওয়া করে ওটাকে স্টেশন থেকে বের করলাম আর কি...মোটা লোকটির ত্বরিত জবাব।