মাদারীপুরের ডাসার থানাধীন কর্ণপাড়া ব্রিজের কাছে সারবোঝাই একটি ট্রাক খাদে পড়ে জিহাদ মুন্সী (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার রাত দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জিহাদ মুন্সী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার নান্নু মুন্সীর ছেলে। পুলিশ জানায়, রবিবার রাতে সার বহনকারী একটি ট্রাক বরিশাল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এ সময় ট্রাক চালকের সহকারী বের হয়ে আসতে পারলেও চালক বের হতে পারেননি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালিয়ে সোমবার সকাল ১০টার দিকে চালকের লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/এএম।