সাভারে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত

 
ঢাকার সাভারে যাত্রীবাহী বাসের চাপায় আবু বকর (৩৬) নামে একজন সবজি বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
 
নিহত বকরের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার নয়াপাড়া এলাকায়। তার বাবার নাম আহম্মদ। সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির এ খবর নিশ্চিত করেছেন।
 

ইত্তেফাক/এএম।