নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু মাকসুদুল ইসলাম তুহিন (৭) হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলী হোসাইনের আদালত এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— তুহিনের চাচাতো ভাই মাহফুজুল ইসলাম (১৭) ও তার বাবা বিল্লাল হোসেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ মে মাহফুজুল ইসলামকে আটক করে পুলিশ। পর তার দেয়া তথ্য মতে, আড়াইহাজার উপজেলার বগাদি গ্রামের একটি ড্রাম থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়। নিজের বাবাকে মারধরের প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে তুহিনের চাচাতো ভাই মাহফুজুল ইসলাম।
ইত্তেফাক/এএম।