মুহম্মদ আনিসুল হক
১৪ এপ্রিল ২০১৯ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ১ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ এবং ৭ শাবান ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৯। শুভ বার: মঙ্গল ও বুধ। শুভ রত্ন: রক্তপ্রবাল ও পান্না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থাগম হতে পারে। আবেগ সংযত রাখুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সময় মোটামুটি অনুকূল থাকতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসংযোগে সময় পার করতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিবাদে জড়ানো ঠিক হবে না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। মন ভালো থাকতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।