বরিশালের আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলয় স্কুল ছাত্রসহ ৬জন আহত হয়েছে। আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়রামপট্রি গ্রামে পুকুরে মাছ চুরি সন্দেহে সোবহান দাড়িয়া তার প্রতিবেশী আজুফা বেগম ও তার ছেলে নবম শ্রেণির ছাত্র রাশেদুজ্জামানকে মারধর করে আহত করে।
অন্যদিকে আমবৌলা গ্রামে ইরি ব্লকে পানি দেয়াকে কেন্দ্র করে মন্নান গাজীর নেতৃত্বে হামলা চালিয়ে প্রতিপক্ষ শহিদুল মোল্লা ও হাফিজুর মোল্লাসহ ৪জনকে মারধর করে আহত করে। আহতদের চারজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআই