প্রয়াত কামাল উদ্দিনের অসুস্থ সন্তানদের ৯০ লাখ টাকা অনুদান

আগরতলা মামলার বৈরী সাক্ষী প্রয়াত কামাল উদ্দিন আহমেদের অসুস্থ দুই পুত্র ও এক কন্যাকে ৯০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
কামাল উদ্দিন আহমেদের দুই ছেলে কামরুল হাসান আহমেদ ও খায়রুল হাসান আহমেদ এবং কন্যা মেহের নিনি কামাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে চেক গ্রহণ করেন। এই সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
IMG0
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নৌ উপদেষ্টা কামাল উদ্দিন আহমেদ জিয়াউর রহমানের শাসনামলে ব্যাপক জেল জুলুম ও নির্যাতনের শিকার হন এবং চরম শারীরিক যন্ত্রণা ভোগ করে মারা যান।
IMG1
ইত্তেফাক/ রেজা