আলমডাঙ্গা পৌর শহরের ওয়াপদায় ‘শান্তি নিবাস’ নামের একটি বৃদ্ধাশ্রমের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৩ এপ্রিল শনিবার দুপুরে বৃদ্ধাশ্রমের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী বিশেষ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ও সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুললে প্রবীণদের শেষ বয়সে আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। এ জন্য নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।
আরও পড়ুন: ছেলের জীবনের বিনিময়ে ৬০ শতক জমি বন্ধক নিলেন বাবা!
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহমেদ ডন, কাজী মারজাহান নীতু, থানার ভারপ্রাপ্ত কমিশনার আসাদুজ্জামান মুন্সিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু