স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা পাপ্পুর গল্প

 
তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের দখল একচেটিয়া। তরুণদের চৌকস দক্ষতা ও অপরিসীম ধৈর্যে এই তথ্যপ্রযুক্তি প্রতিনিয়ত দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। বিশ্বের বুকে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ। পুরস্কার অর্জন করে সমৃদ্ধ হয়েছে দেশ। দেশের আইটি খাতে ঝুঁকে পড়েছে তরুণ মেধাবীরা। প্রতিভাবান তরুণরা অন্য জায়গায় চাকরি করার বদলে নিজেরাই গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান, আয় করছেন বৈদেশিক মুদ্রা, অনুপ্রেরণা হয়ে আছেন নবীনদের মধ্যে।
 
ভাগ্য বিধাতা সর্বদাই কর্মঠ আর সাহসীদের পক্ষে থাকেন। চিরন্তন এই বাণীকে প্রমাণ করে সফলতার সিঁড়িতে অগ্রসর হওয়ার দম্য ইচ্ছাশক্তিতে এগিয়ে চলছে ২২ বছর বয়সী স্বপ্নবাজ তরুণ ইফতেখার পাপ্পু।
 
শেরপুর জেলা শহরের কালীগঞ্জের নিজ বাসায় তিনি গড়ে তুলেছেন “বিডি আইটি জোন” প্রতিষ্ঠান। অক্লান্ত পরিশ্রম ও চৌকস মেধায় গড়ে তোলা এই বিডি আইটি জোন থেকে সফলতার সিঁড়িতে এসেছে এই স্বপ্নবাজ এই তরুণ উদ্যোক্তা।
 
২০০৯ সাল থেকে পথচলা শুরু যে সময়ে সারাক্ষণ ফেসবুকে মেতে থাকার কথা, ঠিক সেসময় পাপ্পু অনলাইনে ডুবেছেন কিভাবে ফেসবুক থেকে মার্কেটিংয়ের মাধ্যমে আয় করা সম্ভব। ফ্রিল্যান্সিংয়ের উপর ভর করে কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়। অনলাইনে বিভিন্ন টিউটেরিয়াল ঘেঁটে ওয়েব-ডিজাইন ও ডেভেলপমেন্ট শেখার চেষ্টা করেছেন।
 
ইফতেখার পাপ্পু বলেন, “আমি স্বপ্ন দেখতাম সেই দিনের, যেদিন ফেসবুক শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, তৃণমূলের তরুণরা এটাকে আয়ের উৎস হিসেবে ব্যবহার করবে। কিন্তু সময়ের ব্যবধানে ফেসবুকে ব্যবসা করার উপায় যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন প্রয়োজন শুধু মার্কেটিং করে নিজের স্থান দখলে আনার।”
 
ইত্তেফাক/আরকেজি