খালেদা আইনের চোখে দোষী হলে জেলে যেতে হবে: দীপু মনি

 
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, বেগম খালেদা জিয়া আইন-আদালতের চোখে দোষী হলে তাকে জেলে যেতে হবে এটাই স্বাভাবিক। এনিয়ে সারা দেশে জ্বালাও পোড়াও করার চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে।
 
জামালপুরের ইসলামপুরে সুরুজ জাহান উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সোলার হ্যারিকেন বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
তিনি অারো বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে, বিএনপি নানা ভাবে বাঁধা প্রয়োগের চেষ্টা করে যাচ্ছে। 
 
সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. ফরিদুল হক খান দুলাল।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাবেক ছাত্রীলীগের সভাপতি মারুফা আক্তার পপি, জামালপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি  সৈয়দ আতিকুর রহমান ছানা।  
 
ইত্তেফাক/আরকেজি