গণধর্ষণের শিকার এসএসসি পরীক্ষার্থী, মামলা

 
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকায় ওয়াজ শুনতে যাওয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। রবিবার জামালপুর সদর থানায় এবিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। ধর্ষিতার মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 
 
মামলার আসামিরা হলেন- কেন্দুয়া ইউনিয়নের ইউনিয়ন যুবলীগের ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি এবং কেন্দুয়ার গোপালপুর দামেশ্বর গ্রামের আব্দুল মান্নান আকন্দের ছেলে ছাব্বির হোসেন আকন্দ সেতু (২৩), দেওয়ানি পাড়া গ্রামের চিকিৎসক গোলাম মোস্তফার ছেলে বাবর আলী (২৪), একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. মিনহাজ (২৩), সুলতানের ছেলে মো. শাকিল (২৩) এবং ডেফুলিবাড়ি গ্রামের মো. রিফাত (২২)। জামালপুর সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি