নেত্রকোনার বারহাট্টায় মো. মৌলা মিয়া (৪০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে যশমাধব গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বাড়ির লোকজন মৌলা মিয়ার নিজের ঘরে গলায় রশি বাঁধা এবং ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। রশি কেটে মাটিতে নামিয়ে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ ঘরের মেঝ থেকে তার লাশ উদ্ধার করে।
বারহাট্টা থানার এস.আই. নারায়ন সরকার জানান, ঐ মৌলা মিয়ার মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনার আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মৌলা মিয়া উপজেলার সদর ইউনিয়নের যশমাধব গ্রামের মৃত মাঈন উদ্দিন মোড়লের ছেলে।
ইত্তেফাক/নূহু