ভারতে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬

 
ভারতে বাস দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে মুর্শিদাবাদের দৌলতাবাদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর বিলে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বাসটিতে। তাদের মধ্যে ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরই একজন মারা যায়। উদ্ধার করা হয় আরো তিনজনের মৃতদেহ। সন্ধ্যায় ক্রেন দিয়ে তুলে আনার চেষ্টা করা হয় বাসটিকে। 
 
ঝুলন্ত সেই বাস থেকেই উদ্ধার হয় আরো ৩২ জনের মৃতদেহ। আনন্দবাজার পত্রিকা।
 
ইত্তেফাক/আনিসুর