যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল, দুই কোরিয়ার মধ্যে ফের উত্তেজনা

দুই কোরিয়ার সমন্বয়ে এক যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করছে উত্তর কোরিয়া। যেটি আগামী ৪ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার কুমগ্যাংয়ে হওয়ার কথা ছিল। দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এটি হওয়ার কথা ছিল। উত্তর কোরিয়া থেকে এক টেলিগ্রামে জানানো হয় দক্ষিণ আফ্রিকার মিডিয়া তাদের প্রতি একপেশে এবং অবমাননাকর সংবাদ প্রকাশ করছে। এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে আখ্যায়িত করেছে দক্ষিণ কোরিয়া। 
 
টেলিগ্রামে আরও বলা হয়, উত্তর কোরিয়ার উচিত ইতোমধ্যে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে সব বাতিল করা। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, আগামী ৮ ফেব্রুয়ারি সম্ভাব্য সামরিক মহড়া নিয়ে সংবাদ প্রকাশে উত্তর কোরিয়া ক্ষুব্ধ হয়েছে। যেই কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে উত্তর কোরিয়াকে। 
 
সম্প্রতি দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিরল এই বৈঠকে দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় উত্তর কোরিয়া। উত্তরের ১০ জন অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তাছাড়া চেয়ারলিডার, পারফরমারসহ প্রায় শতাধিক ডেলিগেট অংশ নেবে ইভেন্টে। এছাড়াও সিদ্ধান্ত হয় তারা একই পতাকা নিয়ে দুই দেশ মার্চ করবে। আর দুই কোরিয়া ঐক্যবদ্ধভাবে মেয়েদের হকি দল দেবে। 
 
এরপর উত্তর কোরিয়ার নেতা কিম জং ওন বলেছেন তিনি দুই কোরিয়ার মধ্যে সংলাপ এর সূচনা করতে চাইছেন। দুই কোরিয়ার মধ্যে বরফ গলার এই আভাসের মধ্যেই নতুন করে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে এই ইভেন্ট বাতিলের মধ্য দিয়ে।  
 
ইত্তেফাক/কেআই