কামারখন্দে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের কামারখন্দে ছয় কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ভারাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
 
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওই নারীর বাড়িতে অভিযান চালানো হয়। ওই নারীর ঘরের বারান্দায় পুঁতে রাখা ছয় কেজি গাঁজা উদ্ধার ও তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি