পদ্মবত দেখে রণবীরকে অমিতাভের শুভেচ্ছা

বহুল আলোচিত ছবি পদ্মাবতে দারুণ অভিনয় করেছেন তিনি। অনেকে বলছেন, এ ছবিতে তিনিই সেরা- কি অভিনয়ে কি অ্যাকশন বা পারফর্মেন্সে। তাই, পদ্মাবত নিয়ে আলোচনা উঠলেই উঠে আসছে তাঁর নাম। তিনি আর কেউ নন বলিউড অভিনেতা রণবীর সিং। পদ্মাবত ছবিতে ভিলেন আলাউদ্দিন খিলজি চরিত্রে রুপদান করে প্রশংসায় ভাসাছেন এ তরুণ অভিনেতা।
 
যারা আগে তার ভক্ত ছিলেন না, তারাও এবার তার অভিনয়গুণে মুগ্ধ। আর এই গুণমুগ্ধদের একজন স্বয়ং বলিউড মেগাস্টার বিগ বি অমিতাভ বচ্চন।
 
সম্প্রতি অমিতাভ রণবীরের পদ্মাবত দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন। হাতে লেখা একটি নোটও পাঠিয়েছেন তার ঠিকানায়। আর এটাকেই বড় ‘পুরস্কার’ বলছেন রণবীর। 
 
নিজের ট্যুইটার সে উপহারের ছবি পোস্ট করে রণবীর লেখেন, আমি আমার পুরস্কার পেয়ে গেছি। এর আগে ২০১৫ সালে ‘বাজিরাও মাস্তানি’ দেখে রণবীরকে এমনই একটা হাতে লেখা নোট পাঠিয়েছিলেন অমিতাভ বচ্চন।
 
ইত্তেফাক/ রেজা