বিয়ের পর গ্ল্যামারাস আনুশকার এ কি হাল!

বলিউডের অন্যতম গ্ল্যামারাস গার্ল বিরাট কোহলি পত্নী আনুশকা শর্মা। গ্ল্যামার তার সর্বাঙ্গে। প্রথম ছবি থেকেই তিনি বলিউডের চেনা মেয়ে। প্রথম ছবি ‘রাব নে বানা দি জোড়ি'তে পরেছিলেন সালোয়ার-কুর্তা। এরপরের ছবি ‘বদমাশ কম্পানি’তে ‘বিকিনি লুকে’ তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর আবার পুরনো ভারতীয় পোশাকেই ফিরলেন তিনি। ‘ব্যান্ড বাজা বারা ‘ আর ‘পাতিয়ালা হাউজ’এ তাকে ভারতীয় পোশাকেও যথেষ্ট গ্ল্যামারাস লেগেছে। আসলে তিনি তো গ্ল্যামার গার্ল। তাই যেকোনো পোশাকেই তিনি আবেদনময়ী, আকাঙ্ক্ষিত।
 
ঘুরিয়ে-ফিরিয়ে নানা পোশাকে নিজেকে ক্যামেরার সামনে এনেছেন এই গ্ল্যামার গার্ল আনুশকা শর্মা। কি ভারতীয় কি পাশ্চাত্যর পোশাকে। সব ক্ষেত্রেই নিজেকে দারুণভাবে উপস্থাপন করতে পেরেছেন তিনি। তাই বম্বে ভেলভেট, দিল ধাড়াকনে দো, অ্যায় দিল হ্যায় মুশকিল আর জাব হ্যারি মেট সেজাল- সব ছবিতেই তাকে দেখা গেছে উজ্জ্বল আর দ্যুতিময়।
IMG0
শুধু নতুন ছবি ‘সুই ধাগা’তেই যেন নিষ্প্রভ এই ভারতীয় সুপারস্টার। একটি সাধারণ শাড়িতে অনুজ্জ্বল-ন্যাচারাল লুকে তাঁকে দেখা যাবে। ছবিটিতে একজন ‘সাধারণ ভারতীয় নারী’ চরিত্রে দেখা যাবে মিসেস কোহলিকে। আর তাঁর এই ‘সাধারণ নারী’র ছবিটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়।
 
ইয়াশ রাজ ফিল্মস প্রোডাকশনসের এই নতুন ছবিতে আনুশকার সহ-অভিনেতা বরুণ ধাওয়ান। শরত কাটারিয়া পরিচালিত ছবিটি আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে আনুশকা নিজের প্রোডাকশন হাউজ থেকে নির্মিত পরী সিনেমার কাজ শেষ করেন।
 
ইত্তেফাক/ রেজা