খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নতুন প্রজন্মকে জাতির সঠিক ইতিহাস জানাতে হবে। যে জাতি তার জন্মের ইতিহাস জানে না, সে জাতি বেশি দূর অগ্রসর হতে পারে না। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দিতে নানা উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করেছে।
আজ মঙ্গলবার দুপুরে আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী- অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দেয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ১৯৭১ সালের ২ এপ্রিল পাকসেনারা এই কেরাণীগঞ্জে হামলা চালিয়ে বহু মানুষ হত্যা করেছিল।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে ছত্রিশ কোটি বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিয়েছে। সরকার নারী শিক্ষার উন্নয়নে উপবৃত্তি চালু করেছে। বাসস
ইত্তেফাক/কেকে