ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনে বিচ্ছিন্নতাবাদী ও সরকারী সেনাদের মধ্যে দু’দিন ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা রেডক্রস একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সামরিক সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় এই বন্দর নগরীতে ‘অভ্যুত্থান’ প্রচেষ্টার দ্বিতীয় দিনে উভয়পক্ষের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। দু’পক্ষই রাতভর ট্যাংক ও গোলা ব্যবহার করেছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ জোটের বরাত দিয়ে জানিয়েছে, ‘জোট বাহিনী বিবদমান সকল পক্ষকে অবিলম্বে অস্ত্রবিরতি ও সব ধরনের সশস্ত্র সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে।’
বিবৃতিতে জানানো হয়, ‘জোট বাহিনী এডেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অঙ্গীকার করেছে।’ সোমবার ইয়েমেনে ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস টুইটারে জানায়, এডেনে এই সংঘর্ষে এখন পর্যন্ত ৩৬ জন নিহত ও ১৮৫ জন আহত হয়েছে। এএফপি।
ইত্তেফাক/সেতু