‘চিলড্রেন অফ হ্যাভেন’, ‘কালার অফ প্যারাডাইস’র মতো দুনিয়া কাপানো এসব সিনেমার পরিচালক মাজিদ মাজিদি।
ইরানিয়ান এই চলচ্চিত্র নির্মাতা এবার বলবেন ভারতের আন্ডারগ্রাউন্ডের নিঃসঙ্গ এক যুবকের গল্প। ছবির নাম ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’। এটি মাজিদ মাজিদির প্রথম বলিউডি সিনেমা। মার্চের ২৩-এ মুক্তি পাবে ছবিটি। সোমবার (২৯ জানুয়ারি) ইউটিউবে প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। ট্রেলারটি প্রকাশের পর ইতোমধ্যেই ২০ লাখের চেয়েও বেশি ভিউ হয়েছে।
সিনেমায় অভিনয় করেছেন কলকাতার পরিচালক-অভিনেতা গৌতম ঘোষ। কেন্দ্রীয় চরিত্রে আছেন অভিনেত্রী মালভিকা মোহানান ও শাহীদ কাপুরের ছোট ভাই ইশান কাট্টার। আরো আছেন তানিষ্টা চ্যাটার্জি। সিনেমার সংগীত করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।
IMG0
গল্প, কাহিনী ও চিত্রনাট্য করেছেন মাজিদ মাজিদি নিজেই। ছবিটি প্রযোজনা করেছে ভারতের জি স্টুডিও, কিশোর আরোরা ও শারিন মান্ত্রি কেদিয়া।
ট্রেলার দেখে ইশানের অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন সিনেমার ভক্তরা। সেই সঙ্গে অসাধারন ব্যকগ্রাউন্ড মিউজিকের জন্য এআর রহমানের প্রতিও কুর্নিশ জানান তারা।
ইত্তেফাক/ রেজা