উখিয়া ও কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিল আরো ১২১২ রোহিঙ্গা

 
নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের শূন্য রেখায় অবস্থান করা ৭৪ পরিবারে ৩৬২ জন রোহিঙ্গাকে উখিয়ার বালুখালী ক্যাম্পে আশ্রয় দেয়া হয়েছে। একই সময়ে কুতুপালং ক্যাম্পে আশ্রয় দেয়া হয়েছে সীমান্তের বড়ছনখোলা এলাকায় অবস্থান করা ১৮৯ পরিবারের ৮৫০ জন রোহিঙ্গাকে। 
 
এসব রোহিঙ্গাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন করে ক্যাম্পে অস্থায়ীভাবে আশ্রয় দেয়া হবে বলে জানিয়েছেন রেডক্রিসেন্ট সোসাইটির কক্সবাজারস্থ কো-অডিনেটর সেলিম আহমদ। 
 
এদিকে ঘুমধুমের ইউনিয়নের তুমব্রু কোনারপাড়ায় শূন্যরেখায় ৬ হাজার ৯৩৯ জন রোহিঙ্গা অবস্থান করছে। এসব রোহিঙ্গাদের সরকার ও এনজিও সংস্থা নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণ করছে। প্রশাসন তাদের ক্যাম্পে ফিরিয়ে আনার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। 
 
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল জানান, ঘুমধুমের কোনারপাড়ায় অবস্থান নেয়া রোহিঙ্গাদের দ্রুত ক্যাম্পে স্থানান্তর করা হবে।
 
ইত্তেফাক/ইউবি