আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের এপেক্স ক্লাব অব হলিসিটির প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সিয়ান এম এ কাইয়ুম চৌধুরী।
এর ফলে কাইয়ুম সংগঠনের গঠনতন্ত্র অনুসারে ২০১৮ বর্ষের জাতীয় সহসভাপতি এবং ২০১৯ সালে জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত শনিবার কক্সবাজারের এপেক্স বাংলাদেশের দুই দিনব্যাপী ৪২তম জাতীয় সম্মেলন শেষে সংগঠনের বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তিনি সহসভাপতি হিসেবে নির্বাচিত হন। সি-প্যালেস হোটেলের সম্মেলন কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বিশ্বের বাংলাদেশসহ বিশ্বে সাতটি দেশের প্রায় ১২শ এপেক্সিয়ান এতে অংশ গ্রহন করেন।
এপেক্সিয়ান কাইয়ুম এই পদে নির্বাচিত হওয়ায় আগে তিনি জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন পরিচালক, জাতীয় সেবা পরিচালক এবং জেলা গভর্নর-৪ (সিলেট) সহ বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কাইয়ুম সিলেট শহরের ইসলামপুর মেজর টিলার আলহাজ আবদুল খালিক চৌধুরী পুত্র।
ইত্তেফাক/ইউবি