বিনোদন রিপোর্ট
বাংলা বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন টেলিভিশনে আজ প্রচারিত হবে বিশেষ নাটক। তাই পহেলা বৈশাখের আগের ক’দিন বিশেষ নাটক নিয়ে বেশ ব্যস্ত ছিলেন ছোটপর্দার তারকারা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে এবার একাধিক বিশেষ নাটকে দেখা যাবে। নাটকগুলো ‘টেইলর’, ‘একটি পুরোনো প্রেমের গল্প’, ‘লাভ অ্যাডমিশন’। এরমধ্যে রাত ১০টায় থাকছে রূপক বিন রউফের পরিচালনায় নাটক ‘পুরোনো প্রেমের গল্প’। এ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো, সাবিলা নূরসহ আরো অনেকে। বৈশাখের নাটকে অভিনয় প্রসঙ্গে সাবিলা বলেন, ‘যেই নাটকগুলো প্রচারিত হবে সেগুলো নিয়ে আমি বেশ আশাবাদী। নাটকের গল্পগুলোও আমার খুব পছন্দের। আমার এই সময়ে নাটকের গল্পগুলো অনেকটা ভিন্ন। চেষ্টা করেছি ভালো কিছু কাজ করার জন্য। বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত আছি। এবার ঈদের কাজগুলোতেও দর্শকরা আমাকে ভিন্নভাবে দেখতে পাবেন।’