বিনোদন রিপোর্ট
পহেল বৈশাখ উপলক্ষে নতুন গান ‘চলো গান তুলি বৈশাখী’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ফোক তারকা মমতাজ ও ‘ওয়ারফেজ’-এর সাবেক ভোকালিস্ট মিজান। ফুয়াদ আল মুক্তাদীর গানটির সুর ও সংগীত পরিচালনা করেন। পহেলা বৈশাখ উদযাপনে বয়স, ধর্ম, জাতি ও ভৌগলিক অবস্থা নির্বিশেষে বাংলাদেশিদের ঐক্যকেই তুলে ধরা হয়েছে এই গানে। বাংলাদেশে ফোক ও রক সংগীতের মিশ্রণে ফিউশনধর্মী গানের আয়োজন বাংলাদেশে এই প্রথম। বাংলালিংক-এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পহেলা বৈশাখে প্রকাশ করা হবে এই মিউজিক ভিডিওটি।
সংগীতপ্রেমীদের পহেলা বৈশাখ উদযাপনে নতুন মাত্রা যোগ করতে এই মিউজিক ভিডিওটি প্রকাশ করছে টেলিকম প্রতিষ্ঠানটি।