জাহিদ আকবরের কথায় ঐশীর বৈশাখের গান ‘মন উতলা’

 

পহেলা বৈশাখ উপলক্ষে গত ১১ এপ্রিল ইউটিউবে প্রকাশিত হয়েছে জাহিদ আকবরের কথায় ও ফাতিমা তুয যাহরা ঐশীর কণ্ঠে নতুন গান ‘মন উতলা’। গানটির সুর-সংগীত করেছেন প্রত্যয় খান। গানটির গীতিকবি ও কণ্ঠশিল্পী জানালেন, এরই মধ্যে দারুণ সাড়া পেয়েছেন তারা। গানটি প্রসঙ্গে বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পী ঐশী বলেন, ‘বেশ যত্ন নিয়ে করেছি গানটি। তখনই মনে হচ্ছিল ভালো সাড়া পাব। এ কয়েকদিনের যা সাড়া পেয়েছি, আমি সন্তুষ্ট। আমাদের পরিশ্রম সার্থক। অনেকেই ফেসবুকে গানটি নিয়ে ইতিবাচক লিখেছে, যা সত্যিই আনন্দের খবর। জাহিদ আকবর বলেন, যেকোনো উত্সবে শ্রোতাদের জন্য গান লিখতে পারলে বেশ ভালোই লাগে। পহেলা বৈশাখে ভালো লাগাটা যেন আরো বেড়ে যায়। সে চিন্তা থেকেই এবার ফোন গান লিখলাম। যদিও আমি রোমান্টিক গান লিখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। এর আগে সালমার জন্য একটি ফোক গান লিখেছিলাম। এবার ঐশীর জন্য নতুন করে আরেকটি ফোক গান লিখলাম। এবার বৈশাখে আমার লেখা এই একটিমাত্র গান এটি। প্রকাশের পর এটির দর্শক প্রতিক্রিয়া দেখে আমি খুবই খুশি।’