গিনি-বিসাউয়ের সংকট নিরসনে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট মারিও জোশে ভাজ মঙ্গলবার রাতে দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। দেশের রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে আগের প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর ফরমান জারি করে তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে অগাস্তো অ্যান্টোনিও আর্তুর দা সিলভা এ নিয়োগ দিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
এ নতুন প্রধানমন্ত্রীর প্রধান কাজ হবে আগামী কয়েক মাসের মধ্যে নতুন করে পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করা। এর আগের প্রধানমন্ত্রী ডোমিনগোস সিমোয়ে পেরেইরাকে বরখাস্ত করেন ভাজ। ২০১৫ সালের ওই ঘটনার পর থেকেই দারিদ্র-পীড়িত পশ্চিম আফ্রিকার এ দেশে ক্ষমতা দখলের লড়াই চলে আসছে। উল্লেখ্য, ২০১৬ সালে করা একটি চুক্তি বাস্তবায়নে বাধা দেয়া প্রশ্নে ভাজ ও পেরেইরা পরস্পরকে অভিযুক্ত করেন।
 
এ চুক্তিতে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করার কথা বিবেচনায় রাখা হয়েছিল। আর প্রধানমন্ত্রী হিসেবে যার নাম ঘোষণা করা হবে তিনি প্রেসিডেন্টের আস্থাভাজন হবেন। ২০১৮ সালে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি তার পদে বহাল থাকবেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু