আফগানিস্তানে ভূমিকম্পে হতাহত ১০

আফগানিস্তানের উত্তরাঞ্চলে বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ১। ইসলামাবাদ ও দিল্লীতেও কম্পনটি অনুভূত হয়েছে। খবর এএফপি’র।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আফগানিস্তানের উত্তরাঞ্চলে হিন্দুকুশ পর্বতে তাজিকিস্তান সীমান্তে ১৯১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
 
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমে প্রাকৃতিক এই দুর্যোগে একটি পরিবারের অন্তত এক শিশু নিহত ও আরো নয়জন আহত হয়েছে। বাড়িটির ছাদ ধসে হতাহতের এ ঘটনা ঘটে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু