ঢাকায় বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, ‘নির্বাচনী বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনের পরিবেশ বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
অনুষ্ঠানে নতুন আইজিপি জাবেদ পাটোয়ারীর উদ্দেশে শহীদুল হক বলেন, অনেক ষড়যন্ত্র ও অনেক নাটক হতে পারে, সেসব মোকাবেলা করে নির্বাচনের পরিবেশ বজায় রাখাই বড় চ্যালেঞ্জ।
আজ বুধবার পুলিশ সদর দপ্তরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। তিনি বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে, সামনে আরও ঘটবে। পুলিশকে ধৈর্য ধরে এগুলো মোকাবেলা করতে হবে।
IMG0
গতকাল মঙ্গলবার খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে হাইকোর্ট এলাকায় পুলিশের উপর হামলা করে বিএনপিকর্মীরা। জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে মঙ্গলবার বিকালে খালেদা জিয়া গুলশানের বাসায় ফিরছিলেন।
ইত্তেফাক/এমআই