৩ মণ জাটকা উদ্ধার

 
ঝালকাঠীর বড় বাজারে অভিযান চালিয়ে ৩ মণ জাটকা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে এ অভিযান চালানো হয়। 
 
জানা যায়, বড় বাজারে সকালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমান এবং নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. বসির গাজী অভিযান চালিয়ে ৩ মণ জাটকা উদ্ধার করেন।
 
পরে মাছ ব্যবসায়ী আ. এহেসানের ছেলে হানিফ, আ. খালেকের ছেলে জিয়া এবং রফিকুল ইসলামের ছেলে মিজানুরকে জাটকা বিক্রির দায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। 
 
ইত্তেফাক/আরকেজি