শাহজালাল মাজার জিয়ারত করতে সিলেট যাচ্ছেন এরশাদ

 
হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে আগামীকাল বৃহস্পতিবার সিলেট যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
 
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক রাষ্ট্রপতির সফরসঙ্গী থাকবেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, বিরোধী দলের চিফ হুইপ ও পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী, মেজর খালেদ আখতার (অব.) ও পার্টির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ মুক্তি।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ আগামীকাল দুপুর ১২টায় হেলিকপ্টারে করে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। জিয়ারত শেষে একই দিন বিকেল ৫টায় ঢাকা ফিরে আসবেন। 
 
ইত্তেফাক/কেকে