কুষ্টিয়ায় বিজিবির অপরাধ ও জঙ্গি দমনে সেমিনার অনুষ্ঠিত

কুষ্টিয়ায় “সীমান্তবর্তী অঞ্চলের স্থানীয় জনগণের মধ্যে গণসচেতনতা এবং দায়িত্ববোধ বৃদ্ধির মাধ্যমে আন্তঃসীমান্ত অপরাধ ও জঙ্গি কার্যক্রম দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া সেক্টরের ব্যবস্থাপনায় ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে বুধবার সকালে দিশা টাওয়ায়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন বলেন, সন্ত্রাস উন্নয়নের প্রধান অন্তরায়। জনগণের শান্তি প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে অপরাধ ও জঙ্গি সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঝিনাইদহ ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আবু সঈদ আল মসউদ। অতিথি বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর হারুন-অর-রশিদ আসকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ডক্টর লাইলুফার ইয়াসমিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডক্টর শাহজাহান মন্ডল, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রাশেদুল হক খান, চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর লুৎফুল কবীর, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা।

এ সময়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এস  এম মেহেদী হাসান, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমাম হাসান মৃধা, লেঃ কর্নেল জিল্লুর রহমান, লেঃ কর্নেল খবির উদ্দিন, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহাম্মেদ, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু