গলির ক্রিকেটে ব্রেট লি-লারা

নব্বই দশকের ক্রিকেটে দুইজন কতটা ত্রাশ সৃষ্টি করেছেন, সেটা কম বেশি সবারই জানা। এবার সেই দুইজন মানে ব্রেট লি ও ব্রায়ান লারার দেখা মিললো মুম্বাইয়ের রাস্তায়। সেখানেও অবশ্য চিরাচরিত রীতিতে ক্রিকেটেই মাতলেন দুইজন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) উপলক্ষে দুইজনই এখন ভারতে। সেজন্যই তো মুম্বাইয়ের গলিতে এক সঙ্গে ক্রিকেট খেলার সুযোগ পেলেন। আরো ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন এবং সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ। রাস্তায় তাদের দেখতে বেশ ভিড় জমে গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের সৌজন্যে তাদের ক্রিকেট খেলার ভিডিও এরই মধ্যে বেশ ভাইরাল হয়ে গেছে।