ইকবাল খন্দকারের উপস্থাপনায় আজ থেকে এস এ টিভিতে শুরু হচ্ছে অমর একুশে বইমেলাভিত্তিক অনুষ্ঠান ‘বই নবান্ন’। অনুষ্ঠানটি নিবেদন করছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশ।
এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করা হবে প্রতিদিনের বইমেলার সর্বশেষ খোঁজ-খবর, লেখক-প্রকাশক-প্রচ্ছদশিল্পীদের সাক্ষাৎকার এবং নতুন বইয়ের পরিচিতি। উজ্জ্বল রহমানের প্রযোজনায় ‘কথাপ্রকাশ বই নবান্ন’ প্রচার হবে ফেব্রুয়ারির প্রথমদিন থেকে শেষদিন পর্যন্ত।
প্রচার সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিট। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, নানা কারণে যারা মেলায় আসতে পারেন না, তারা যাতে ঘরে বসেই মেলার আমেজ পান, এর জন্য যা যা আয়োজন দরকার, সবই থাকবে আমাদের এই অনুষ্ঠানে। আশা করি সবার মন ছুঁয়ে যাবে।
ইত্তেফাক/আনিসুর