বাগেরহাটে স্বাধীনতা কাপ ক্রিকেট
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত আট দলের স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে সন্ন্যাসী ইয়ং ফাইটার্স চ্যাম্পিয়ন ও এসপি ইলেভেন সেট রানার্স-আপ হয়েছে। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের হাওলাদার। ৪৯তম মহান স্বাধীনতা দিবস ও সন্ন্যাসী ক্রিকেট একাদশের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় এই ক্রিকেট প্রতিযোগিতা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. সিরাজ উদ্দিন সাহিন, জেলা আম্পায়ারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজিম হাওলাদার প্রমুখ।