গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নছিমন চাপায় হাওয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিংগি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম টুঙ্গিপাড়া উপজোর বর্ণি গ্রামের মৃত মোসলেম ফকিরের স্ত্রী।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. জসিমউদ্দিন জানান, রাস্তা পারাপারের সময় একটি রড বোঝাই নছিমনের চাপায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। পরে হাসপাতালে তার লাশ নিয়ে যাওয়া হয়।
ইত্তেফাক/কেকে