বিশ্বের অন্যান্য দেশের তারকাদের মত বাংলাদেশি তারকাদের গ্রহণযোগ্যতা দিন দিন ফেসবুক কর্তৃপক্ষের কাছে বেড়ে যাচ্ছে। কিছুদিন পরপর শোবিজের শিল্পী, নির্মাতাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ ভেরিফায়েড হতে দেখা যায়।
এবার সেই তালিকায় যোগ হলো আরেক নাম। ফেসবুকে ভেরিফায়েড হয়েছেন জনপ্রিয় নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। সোমবার রাত ৮ টা নাগাদ ফেসবুকে তার অ্যাকাউন্টে নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখা যায়। ফেসবুকের ভেরিফিকেশনের ফলে নির্মাতা বান্নাহর নিজস্ব অ্যাকাউন্টটি ছাড়া অন্য সব ভুয়া অ্যাকাউন্ট এখন বন্ধ হয়ে যাবে।
জানতে চাইলে বান্নাহ বলেন, এটা আমার জন্য অনেক আনন্দের সংবাদ। ফেক অ্যাকাউন্টের কারণে অনেকেই আমাকে ফেসবুকে খুঁজে পেতেন না। এখন আর সেটা হবে না। এতে করে ফেক আইডিগুলো বন্ধ হয়ে যাবে।
ভেরিফায়েড হওয়া ফেসবুক আইডিতে বান্নাহর ফলোয়ার্স প্রায় সাড়ে ৯৫ হাজার। বান্নাহ ছাড়াও নির্মাতাদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, তাহসান, শাকিব খান, অপু বিশ্বাস, অমিতাভ রেজা, রেদওয়ান রনি, মোস্তাফা কামাল রাজ, দেবাশীষ বিশ্বাসসহ আরো অনেকের নিজস্ব ফেসবুক আইডি ভেরিফায়েড রয়েছে।