আকাশের নতুন গানের মিউজিক ভিডিও

 
গানের সঙ্গে তার সখ্যতা ছোটবেলা থেকেই। তবে পেশাগতভাবে নয়, শখের বসেই সারাক্ষণ গান নিয়ে মেতে থাকেন আকাশ। কর্মব্যস্তার বাইরে যতটুকু সময় পান গানের সাধনা নিয়ে ব্যস্ত থাকেন। গত বছর রিলিজ হয় তার ‘সঙ্গী হবে আয়’ শিরোনামে একটি গান। গানটি শ্রোতাদের মাঝে সাড়া ফেলায় গানের প্রতি তার আগ্রহ আরো বাড়ে। এরই ধারাবাহিকতায় আবারো রিলিজ হতে যাচ্ছে তার নতুন একক গান। 
 
‘চোখা পারে না চোখ ফেরাতে’ শিরোনামে একটি রিলিজ হতে যাচ্ছে শিগগিরই। গানটির কথা ও সুর করেছেন মেফতা করিম। সঙ্গীত আয়োজন করেছেন শান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি। কক্সবাজারে মিউজিক ভিডিওটির শুটিং হয়। গানটির মডেল হিসেবে দেখা যাবে আরফান অনিক ও সুস্মিতাকে। 
 
গানটি প্রসঙ্গে আকাশ বলেন, ‘গান যেহেতু আমি শখে করি, তাই একটি গানের জন্য সময় পাই। চেষ্টা করি গুছিয়ে কাজটি করতে। এই গানটিও তেমন একটি। এটি একটি প্রেমের গান। শ্রোতারা যাতে গানটির সঙ্গে নিজেদের জীবনকে খুজে পান তেমনভাবেই করা হয়েছে।’ 
 
মিউজিক ভিডিও প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘গানের পাশাপাশি মিউজিক ভিডিও এখন শ্রোতাদেরই চাওয়া থাকে। তবে গানের সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিও করা গুরুত্বপূর্ণ। আমার ছিল সেই চেষ্টা।’
 
ইত্তেফাক/কেকে