মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৮ পরীক্ষার্থী।
তাদের মধ্যে সাব্বির হোসেন গাজী (১৬) নামের এক পরীক্ষার্থী অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতলে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের আট পরীক্ষার্থী সকালে অটোরিকশাযোগে মতলব জেবি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসছিল। পথে বাইপাস এলাকায় চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশার আট পরীক্ষার্থী আহত হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত সাব্বিরের বাড়ি মতলব পৌরসভার দিঘলদী গ্রামে। সে মো.বিল্লাল হোসেন গাজীর ছেলে। দুর্ঘটনার বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম জানান, ওই পরীক্ষার্থীর অবস্থা গুরুতর।
ইত্তেফাক/আরকেজি