সোনারগাঁও থেকে জব্দকৃত প্রায় ৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার কারেন্ট জাল বৃহস্পতিবার পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার রাতে জাল গুলি উদ্ধার করা প্রশাসন।
জানা যায়, সোনারাগাঁয়ের আনন্দ বাজার হাটে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৪টি গুদাম থেকে ২০ লাখ ১২ হাজার ৫শ' মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ বৃহস্পতিবার দুপুরে কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করেন। জালের আনুমানিক মূল্য ৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা।
কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ জানান, অবৈধ কারেন্ট জাল উদ্ধারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে। আগামীতেও এরূপ অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/আরকেজি